News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চালকের
Image

Accident : বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চালকের

আগরতলা, ১ জুন৷৷ বুধবার সাত সকালে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ তাঁর নাম মনোজ দেববর্মা(৩০)৷ তিনি বিশ্রামগঞ্জ মাস্টার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন৷ 

ঘটনার বিবরণে জানা গেছে, মনোজ দেববর্মা এইদিন বিশ্রামগঞ্জ রেলস্টেশনের সামনে বাইক দুর্ঘটনার কবলে পড়েন৷ এতে তিনি গুরুতর ভাবে আহত হন৷ ঘটনার সাথে সাথে তাঁকেবিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে তাকে রেফার করে দেওয়া হয়েছিল৷ জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি৷ এক প্রত্যক্ষদর্শী জানান, বাইকের গতি বেশি থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুর্ঘটনার কবলে পরেন মনোজ দেববর্মা৷

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top