News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Secondary Result : ত্রিপুরা : ৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু, ফলাফল সম্ভবত জুলাই প্রথম সপ্তাহে
Image

Secondary Result : ত্রিপুরা : ৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু, ফলাফল সম্ভবত জুলাই প্রথম সপ্তাহে

আগরতলা, ১ জুন (হি. স.) : জুলাইয়ের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টার্ম-টু পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আজ এই সংবাদ দিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। তাঁর কথায়, ৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে।

প্রসঙ্গত, ত্রিপুরায় গত ডিসেম্বরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা সমাপ্ত হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিল ও মে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষা শুরু হয়েছে। আজ বুধবার উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষাও সমাপ্ত হয়েছে।

মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ২৯৪ জন এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৯৩১ জন। পর্ষদ সভাপতি জানান, আগামী ৩ জুন থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। এবার মাধ্যমিকের জন্য ৫টি ভ্যানুতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি ভ্যানুতে। উত্তরপত্র মূল্যায়নের কাজে প্রায় ৩ হাজার শিক্ষক-শিক্ষিকা যুক্ত হবেন।সাথে তিনি যোগ করেন, মাধ্যমিকে ৪০ জন এবং উচ্চ মাধ্যমিকে ৭০ জন প্রধান পরীক্ষক রয়েছেন। জুলাই প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top