News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Congress : ত্রিপুরা : বিভিন্ন দল ছেড়ে ৮৪ জন নেতৃত্ব যোগ দিলেন কংগ্রেসে
Image

Tripura Congress : ত্রিপুরা : বিভিন্ন দল ছেড়ে ৮৪ জন নেতৃত্ব যোগ দিলেন কংগ্রেসে

আগরতলা, ১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনকে ঘিরে শাসক সহ  বিভিন্ন দলে ভাঙ্গন ধরাতে আপ্রাণ প্রয়াস চালিয়েছে কংগ্রেস। আজ বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের পতাকা তলে সামিল হন অনেকেই। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন  সিপিআইএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস থেকে ৮৪ জন কংগ্রেস দলে  যোগদান করেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মণ। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানান কংগ্রেস নেতৃবৃন্দ। 

এদিন সাংবাদিক সম্মেলনে সুদীপ বাবু বলেন, দেশের সব অংশের মানুষের স্বার্থে কাজ করে একমাত্র কংগ্রেস। কমিউনিস্টরাও তা উপলব্ধি করতে পেরেছে। স্বাধীনতার পর যত জনকল্যাণমুখী প্রকল্প দেশে কার্যকর হয়েছে, সবগুলোই কংগ্রেসের অবদান বলে তিনি দাবি করেছেন। শ্রী বর্মণ বলেন, উপনির্বাচনের পূর্বে বহু হেভিওয়েট নেতৃত্ব কংগ্রেসে যোগদান করতে চলেছেন। তাসের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি। কারণ মানুষ বুঝতে পারছেন কংগ্রেস ছাড়া বিকল্প নেই দেশে। কমিউনিষ্টরাও তা ভালোই বুঝতে পারছেন।তিনি জানান, আজ সিপিআইএম থেকে ৫০ জন, বিজেপি থেকে ২৫ জন এবং তৃণমূল কংগ্রেস থেকে ৯ জন নেতৃত্ব কংগ্রেসের শামিল হয়েছেন। তাঁদের মধ্যে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভাইও রয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top