News Flash

Image

Road Accident: কাছাড়ের সোনাইয়ে সড়ক দুৰ্ঘটনা, মৃত্যু স্কুটি আরোহীর

সোনাই (অসম), ১ জুন (হি.স.) : কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জনৈক স্কুটি আরোহীর করুণ মৃত্যু হয়েছে৷ নিহত ব্যক্তিকে সোনাই বিধানসভা এলাকার কাবুগঞ্জের পাকইপাড়ের বাসিন্দা জনৈক ব্রজকিশোর মুখার্জি বলে শনাক্ত করা হয়েছে৷

আজ বুধবার সোনাই থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে৷ শিলচর-আইজল (মিজোরাম) জাতীয় সড়কের সৈয়দপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ট্ৰাক৷ এক সময় নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ব্রজকিশোর৷ কিন্তু দুর্ভাগ্যবশত আচমকা দণ্ডায়মান ট্রাকের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয় অভিশপ্ত স্কুটিটির৷ ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ ঘটিয়ে মৃত্যুবরণ করেন স্কুটি আরোহী ব্রজকিশোর মুখার্জি৷

সূত্রটি জানিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশের দল গিয়ে নিহত ব্রজকিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে৷

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top