News Flash

  • Home
  • বাণিজ্য
  • Commercial Cylinder: ১৩৫ টাকা দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের, সস্তা দিল্লি ও কলকাতা-সহ সর্বত্রই
Image

Commercial Cylinder: ১৩৫ টাকা দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের, সস্তা দিল্লি ও কলকাতা-সহ সর্বত্রই

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): বিগত কয়েক মাসে একাধিকবার বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম, অবশেষে জুন মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। সিলিন্ডার প্রতি ১৩৫ টাকা দাম কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে, গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় কমেনি।

১ জুন থেকে অনেকটাই সস্তা হয়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, একধাক্কায় কমেছে ১৩৫ টাকা। দিল্লিতে ১৩৫ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,২১৯ টাকা, কলকাতায় ২,৩২২ টাকা, মুম্বইয়ে ২১৭১.৫০ টাকা ও চেন্নাইয়ে ২,৩৭৩ টাকা। তবে, গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top