News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Modi Government: মোদী সরকারের ৮ বছর পূর্তি, ত্রিপুরায় বিজেপির অভিনন্দন র‍্যালি
Image

Modi Government: মোদী সরকারের ৮ বছর পূর্তি, ত্রিপুরায় বিজেপির অভিনন্দন র‍্যালি

আগরতলা, ৩১ মে (হি. স.) : মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে অভিনন্দন র‍্যালির আয়োজন করেছে প্রদেশ বিজেপি। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে অভিনন্দন র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। র‍্যালিতে অংশ নিয়েছেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদক টিঙ্কু রায়, কিশোর বর্মণ, সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।

এদিন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, কিছুদিন ধরেই সমগ্র দেশ জুড়ে আনন্দের বাতাবরন পরিলক্ষিত হচ্ছে। ২০১৪ সালে মোদী সরকারের পথ চলা শুরু হয়েছিল। এই সরকারের ৮ বছর পূর্ণ হয়েছে। মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রদেশ বিজেপির উদ্যোগে অভিনন্দন র‍্যালির আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, বিজেপির প্রধান লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তির সার্বিক বিকাশ। গত ৮ বছর ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অন্তিম ব্যক্তির সার্বিক বিকাশে একাধিক প্রকল্প চালু করেছে। তাই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়ে এই র‍্যালি সংগঠিত করা হয়েছে। 

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top