News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

বিলোনীয়ায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩০ মে৷৷ বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখের দেবীপুর এলাকার বাসিন্দা সাধন ত্রিপুরা গত এক বছর আগে হরিপুর গোড়াবাড়ি এলাকার পাখি ত্রিপুরা নামে এক মেয়েকে বিয়ে করেন৷ বিয়ের পর এক বছর তাদের সংসার খুব ভালোই চলছিল তাদের একটি ৩ মাসের পুত্র সন্তানও রয়েছে৷

কিন্তু এর মধ্যে সোমবার সাতসকালে স্বামী সাধন ত্রিপুরা বাড়ির পার্শবর্তী এলাকায় রাবার গাছ কাটতে গিয়েছেন৷ আর বাড়িতে গৃহবধূর ভাই সহ আরো কয়েকজন ছিলেন৷ কিন্তু এর মধ্যে স্বামী সাধন ত্রিপুরা খবর পায় যে তার স্ত্রী ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলছেন৷এই খবর পেয়ে সাধন ত্রিপুরা বাড়িতে এসে দেখে উনার স্ত্রী একটি ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷

ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে বলে জানা যায়৷ স্বামী সাধন ত্রিপুরা জানান উনাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ ছিল না কিন্তু কী কারণে উনার স্ত্রী পাখি ত্রিপুরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা তিনি নিজেও সঠিকভাবে বলতে পারছেন না৷ এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top