News Flash

Image

আইপিএফটি-তে ভাঙ্গন, বিজেপি-তে মঙ্গল

আগরতলা, ২৮ মে (হি. স.) : ত্রিপুরায় আইপিএফটি দলে বড়সড় ভাঙ্গন ধরিয়েছে বিজেপি। দলের সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে ৬২০ পরিবারের ১৯২৬ জন ভোটার আজ সিমনা মন্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। ওই যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি প্রদেশ সহসভাপতি রেবতী ত্রিপুরা, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া এবং প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত।

প্রসঙ্গত, শাসক জোট আইপিএফটি-তে অভ্যন্তরীণ কোন্দল বেশ কয়েকদিন ধরে চলছে। ওই কোন্দলের জেরে দল বিভাজিত হয়েছে। শুধু তাই নয়, দলের টিকিটে জয়ী মেবার কুমার জমাতিয়া জোট সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। তিনি অসংবিধানিকভাবে দলের সভাপতি হয়েছেন অভিযোগ এনে আইপিএফটি সুপ্রিমো এন সি দেববর্মার সুপারিশেই তাঁকে দল থেকে বহিষ্কার এবং মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উভয় সংকটে পড়েছেন দলের আরেক নেতা মঙ্গল দেববর্মা। তাই, আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে সামিল হয়েছেন।

এদিন যোগদান সভায় সাংসদ রেবতী ত্রিপুরা, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া এবং প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত দাবি করেন, ত্রিপুরার উন্নয়ন বিজেপির পক্ষেই সম্ভব। জনজাতি কল্যাণও বিজেপির হাত ধরেই সমানে চলছে। তাই, আজ মঙ্গল দেববর্মা সহ ৬২০ পরিবারের সদস্যরা বিজেপির প্রতি আস্থা প্রদর্শন করেছেন এবং দলে যোগ দিয়েছেন। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top