News Flash

  • Home
  • খেলা
  • ফুটবলে দলবদল, শেষ দিন সোমবার
Image

ফুটবলে দলবদল, শেষ দিন সোমবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। দলবদলের আর দু’দিন বাকি। ইতিমধ্যে দুইশ’ ছাপিয়ে গেছে। দুই শতাধিক ফুটবলার ইতিমধ্যে দলবদলের খাতায় স্বাক্ষর করে নিয়েছেন। আগ্রহ প্রকাশ করেছেন ত্রিপুরার ফুটবল এসোসিয়েশন অনুমোদিত কোনও ক্লাবের হয়ে চলতি মৌসুমে খেলার জন্য। দলবদলে আজ, শনিবার অষ্টম দিন। সামিল হয়েছেন ১৭ জন। অনেকে রয়েছেন আগামীকাল রবিবারের অপেক্ষায়। যদিও আজ, শনিবারের একটা ব্যাপার রয়েছে। তবুও দলবদলের আঙিনায় শামিল হওয়া আরিফুল ইসলাম ফ্রেন্ডস থেকে গেলেন ত্রিপুরা পুলিশে। জগতমনি দেব বর্মা বিবেকানন্দ ক্লাব থেকে পুলিশে, গৌতম নোয়াতিয়া নবোদয় থেকে গেলেন পুলিশে, আনন দেব বর্মা নাইন বুলেটস থেকে গেলেন পুলিশে।  বিবেকানন্দ ক্লাবে সই করলেন দীপ্তনীল রায়, আরিপুর জামান, সৌরভ সূত্রধর, মনীষ কর্মকার, মোহিত শীল। জিমি মলসুম বিশ্রামগঞ্জ দলেই রয়ে গেলেন। লালসাম মানিক হালাম ত্রিবেনি থেকে মৌচাকে গেলেন। ত্রিপুরা পুলিশে সই করলো প্রীতম হোসেন, সাগর জমাতিয়া, প্রদীপ মারাক, স্টেলিন রিয়াং, গোবিন্দ জমাতিয়া ও মাফরুজয় রিয়াং। সামগ্রিক হিসেবে আট দিনে এ পর্যন্ত ২০৮ জন ফুটবলার দলবদলের খাতায় স্বাক্ষর করেছেন। আশা করা হচ্ছে আগামী দুই দিনে এই সংখ্যাটি আড়াইশো ছাপিয়ে যাবে।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top