News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: কোভিড রোগী ও মৃত্যুর সংখ্যায় ফের বৃদ্ধি, একদিনে ভারতে সংক্রমিত ২,৬৮৫ জন
Image

Covid19: কোভিড রোগী ও মৃত্যুর সংখ্যায় ফের বৃদ্ধি, একদিনে ভারতে সংক্রমিত ২,৬৮৫ জন

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): কোভিড-আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় ফের বৃদ্ধি ভারতে, আগের দিনের তুলনায় একটু কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৫ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৬০ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৬,৩০৮-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪৯৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৪ লক্ষ ৩৯ হাজার ৪৬৬ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৩,১৩,৪১,৯১৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৫৭২ জন (১.২২ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,১৫৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,০৯,৩৩৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ।

Releated Posts

‘মঞ্চস্থ নাটকে বিশ্ব আর বিভ্রান্ত নয়’, ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ পালনকে কেন্দ্র করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের মন্তব্যের কড়া জবাব…

ByByNews Desk Aug 5, 2026

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top