News Flash

  • Home
  • খেলা
  • Chess : জাতীয় দাবার আসরকে সামনে রেখে সিলেকশন ট্রায়ালের জোর প্রস্তুতি
Image

Chess : জাতীয় দাবার আসরকে সামনে রেখে সিলেকশন ট্রায়ালের জোর প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।। দাবার বেশ ক’টি টুর্নামেন্ট সম্প্রতি হতে যাচ্ছে। সবকটি টুর্নামেন্টকেই মুখ্যত: সিলেকশন ট্রায়ালও বলা যাচ্ছে। কেননা জাতীয় স্তরের বেশ কয়েকটা দাবা টুর্নামেন্টকে সামনে রেখে অল ত্রিপুরা দাবা সংস্থা চলতি মে-জুন মাসের মধ্যে একে একে চারটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। ২৯ মে-তে হবে অনূর্ধ্ব সাত বছরের বালক- বালিকাদের দাবা টুর্নামেন্ট। রাজ্য দল বাছাইয়ের সিলেকশন ট্রায়াল। এক্ষেত্রে খুদে দাবাড়ুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০১৫ বা তার পর। উল্লেখ্য, এই টুর্নামেন্টে শীর্ষ বাছাইদের তালিকা তৈরি করা হবে রাজস্থানে অনুষ্ঠেয় জাতীয় স্তরের টুর্ণামেন্টে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য।

আগামী ১৫ থেকে ২০ জুলাই রাজস্থানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১১ জুন আগরতলায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা বিভাগের সিলেকশন ট্রায়াল। এক্ষেত্রে দাবাড়ুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৫ অথবা তার পর। এক্ষেত্রেও শীর্ষবাছাইদের নিয়ে গঠিত রাজ্য দল সুযোগ পাবে জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। জাতীয় স্তরের এই প্রতিযোগিতা হবে উড়িষ্যায় ১ থেকে ৯ জুলাই। জুনিয়র অনূর্ধ্ব-১৯ বালক- বালিকাদের সিলেকশন ট্রায়াল হবে ১২ জুন।

এক্ষেত্রে দাবাড়ুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৩ বা তার পর। নির্বাচিত দাবারুদের নিয়ে গঠিত রাজ্য দল, মহারাষ্ট্রে অনুষ্ঠিতব্য জাতীয় দাবায় অংশগ্রহণের সুযোগ পাবে। মহারাষ্ট্রে জাতীয় দাবার আসর হবে ১২ থেকে ২০ জুলাই। অল ত্রিপুরা দাবা সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের মধ্যে অল ত্রিপুরা স্কুল দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি হবে ১৯  ও ২০ জুন। দাবারুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৭ অথবা তার পর। তাতে সেরা তিন জন বালক-বালিকাকে বিনা খরচে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ৪৪-তম ‘চেজ অলিম্পিয়াডে’ দর্শক আসনে বসে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দেখার দারুন সুযোগ দেওয়া হবে।

রাজ্যস্তরের আসন্ন দাবা টুর্নামেন্ট গুলোতে অংশ নিতে ইচ্ছুক দাবারুদের যথাসময়ে অল ত্রিপুরায় দাবা সংস্থার অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিতে হবে। অল ত্রিপুরা দাবা সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top