News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: জাপান থেকে ফিরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সঙ্গে করলেন পর্যালোচনা
Image

Narendra Modi: জাপান থেকে ফিরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সঙ্গে করলেন পর্যালোচনা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনা করতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বসেছেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কোন কাজের অগ্রগতি কতটা হয়েছে, তা মন্ত্রীদের কাছ থেকে জানতে চান প্রধানমন্ত্রী। মন্ত্রীরাও তা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

প্রসঙ্গত, দু’দিনের জাপান সফর শেষে মঙ্গলবার রাতেই দিল্লিতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে গাড়িতে পৌঁছে যান নিজ বাসভবনে। দু’দিনের জাপান সফরে কোয়াড শিখর সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জাপান থেকে ফিরেই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top