News Flash

  • Home
  • দেশ
  • আগামী দু’দিন দেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, উত্তর-পূর্বেও বর্ষণের পূর্বাভাস
Image

আগামী দু’দিন দেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, উত্তর-পূর্বেও বর্ষণের পূর্বাভাস

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): আগামী দু’দিন ভারতের উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দেশের উত্তর-পূর্বেও বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে পর্যন্ত বৃষ্টি হতে পারে। পূর্বাঞ্চলে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওডিশাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।

সোমবার প্রবল বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি, বৃষ্টি হয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে। হিমাচল প্রদেশে আবার তুষারপাত হয়েছে। রাজধানী দিল্লিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে গাছ, বিঘ্নিত হয় উড়ান পরিষেবা। হরিয়ানার গুরুগ্রামে বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও এদিন বৃষ্টি হয়েছে।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top