News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infection: দৈনিক সংক্ৰমণ ২-হাজারের নীচে নামছেই না, কোভিডে ফের মৃত্যু বাড়ল ভারতে
Image

Covid Infection: দৈনিক সংক্ৰমণ ২-হাজারের নীচে নামছেই না, কোভিডে ফের মৃত্যু বাড়ল ভারতে

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের নীচে নামছেই না, মৃত্যুর সংখ্যা ফের বাড়ল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ০২২ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৬৯ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৪,৮৩২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১২৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৮ লক্ষ ৮১ হাজার ৬৬৮ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৯২,৩৮,৪৫,৬১৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৪৫৯ জন (১.২২ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,০৯৯ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৫,৯৯,১০২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top