News Flash

  • Home
  • দেশ
  • মধ্য সাগরে অভিযান ডিআরআই ও আইসিজি-র, উদ্ধার ২১৮ কেজি হেরোইন
Image

মধ্য সাগরে অভিযান ডিআরআই ও আইসিজি-র, উদ্ধার ২১৮ কেজি হেরোইন

নয়াদিল্লি, ২১ মে (হি.স.): মধ্য সাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করল রাজস্ব বিভাগ (ডিআরআই) ও উপকূল রক্ষী বাহিনী (আইসিজি)। দু’টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১,৫২০ কোটি টাকার হেরোইন। আটক করা হয়েছে প্রিন্স ও লিটল জেসস নামে দু’টি নৌকাকে। বিভিন্ন জায়গায় তল্লাশি এখনও চলছে। এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।

শনিবার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, লাক্ষাদ্বীপ উপকূলে প্রিন্স ও লিটল জেসস নামে দু’টি নৌকাকে ধাওয়া করেছিল উপকূল রক্ষী বাহিনীর জাহাজ। ওই দু’টি নৌকা থেকে রাজস্ব বিভাগ এবং উপকূলরক্ষী বাহিনী যৌথ অভিযান চালিয়ে ১,৫২০ কোটি টাকা মূল্যের ২১৮ কেজি হেরোইন উদ্ধার করেছে। তামিলনাড়ু উপকূল থেকে আরব সাগরে কোনও এক জায়গায় এই বিপুল পরিমাণ মাদক আসার খবর তাঁরা পেয়েছিলেন। এরপরই গত কয়েকদিন ধরে ‘অপারেশন খোঁজবিন’-এর অধীনে তীক্ষ্ণ নজরদারী চালানোর পর লাক্ষা দ্বীপপুঞ্জের কাছে নৌকো দু’টি ধরা পড়ে। সেগুলিকে কোচিতে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি এখনও চলছে। এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top