News Flash

Image

Dead Body : মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷  সাতসকালে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য গোটা এলাকায়৷ কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ কদমতলা বরগোল গ্রামের আমটিলার বাসিন্দা সুশান্তি নাথ৷পরিবার  সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই মহিলা৷ মানসিক অবসাদেও ভুগছিলেন অসুস্থতার কারণে৷ বুধবার বিকেল থেকেই মহিলাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানান মৃতার ভাসুর৷ অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তি নাথের ঝুলন্ত মৃতদেহ৷

খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ মৃতার স্বামীও দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানা গেছে৷ তবে কি কারণে ওই মহিলার মৃত্যু সে ব্যাপারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ যাবে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন৷

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top