News Flash

  • Home
  • খেলা
  • Hockey : জাতীয় জুনিয়র হকি : ত্রিপুরা নামধারী দলকে হারালো মনিপুর
Image

Hockey : জাতীয় জুনিয়র হকি : ত্রিপুরা নামধারী দলকে হারালো মনিপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। জাতীয় হকিতে ত্রিপুরা আট গোল খেলো। কথাটা এমন হবে, ত্রিপুরার হয়ে ভিন রাজ্যের খেলোয়াড়রা ১-৮ গোলে পরাজিত হলো। একটি গোল ত্রিপুরার ধ্বজাধারী খেলোয়াড় প্রবীণ পরিশোধ করতে পেরেছে, এটাই উল্লেখযোগ্য। তবে এক রাজ্যের নাম ব্যবহার করে অন্য রাজ্যের খেলোয়াড়রা জাতীয় মানের আসরে এ ধরনের টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ঘটনা আজ নতুন নয়। দীর্ঘ বছর ধরে বিষয়টি চলে আসছে, ওপেন সিক্রেট-এর মতো।

অনুসন্ধানে আরো জানা গেছে, এ ধরনের কান্ড শুধু আমাদের ত্রিপুরা নয় একাধিক রাজ্যের ক্ষেত্রেও এমনটাই চলে আসছে, এখনো চলছে। তামিলনাড়ুর কোবিলপট্টি-তে আয়োজিত ১২তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ চ্যাম্পিয়নশীপে গ্রুপ ডি-এর খেলায়, বুধবার সন্ধ্যায় মনিপুরের কাছে ১-৮ গোলে ত্রিপুরার নামধারী দল পরাজিত হয়েছে।

প্রথমার্ধে বিজয়ী দল মনিপুর ৪-০ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টে এ পর্যন্ত অনুষ্ঠিত খেলায় গ্রুপ এ’তে উত্তরপ্রদেশ ১৩-০ গোলে হিমাচল প্রদেশকে, গ্রুপ বি-তে চন্ডিগড় ৮-২ গোলে মধ্যপ্রদেশকে, গ্রুপ সি-তে ওড়িশা ৫-০ গোলে রাজস্থানকে, গ্রুপ ই-তে বিহার ১১-১ গোলে আসামকে, অরুণাচল প্রদেশ ৫-০ গোলে জম্মু-কাশ্মীরকে, গ্রুপ এফ-এ পাঞ্জাব ৩-০ গোলে অরুণাচল প্রদেশকে পরাজিত করেছে।মিজোরামের অনুপস্থিতিতে মহারাষ্ট্র ওয়াকওভার পেয়েছে। গ্রুপ জি-তে তামিলনাড়ু ৩-১ গোলে ছত্তিশগড়কে এবং ঝাড়খন্ড ১০-০ গোলে গোয়াকে, এইচ গ্রুপে দিল্লি ৭-২ গোলে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top