News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমিত শাহ সকাশে ভগবন্ত মান, জাতীয় সুরক্ষা-সহ নানা বিষয়ে আলোচনা
Image

অমিত শাহ সকাশে ভগবন্ত মান, জাতীয় সুরক্ষা-সহ নানা বিষয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। উভয়ের মধ্যে জাতীয় সুরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা পরিষেবা উন্নত করতে প্রযুক্তি পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আলোচনা হয়ে থাকতে পারে ভাকরা বিয়াস ব্যবস্থাপনা পর্ষদ ও কৃষকদের বিক্ষোভ নিয়েও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজেই জানিয়েছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমি দেখা করেছি এবং সীমান্ত ব্যবস্থাপনা পরিষেবাগুলিকে উন্নত করার জন্য জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি পরিকাঠামোর সমস্যা-সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছি। কেন্দ্রের দ্বারা সুরক্ষা বাহিনীর আরও ১০টি কোম্পানি সরবরাহ করা হবে।”

ভগবন্ত মান আরও বলেছেন, “আমরা অ্যান্টি-ড্রোন প্রযুক্তির জন্য অনুরোধ করেছি। তিনি আশ্বস্ত করেছেন, দেশের সুরক্ষার বিষয়ে আমরা একসঙ্গে কাজ করব। বাসমতী শস্য এবং ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডে পঞ্জাব কোটা ইস্যু-সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছিল।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top