News Flash

  • Home
  • দেশ
  • এনআইএ আদালতে দোষীসাব্যস্ত ইয়াসিন মালিক, ২৫ মে ফের শুনানি
Image

এনআইএ আদালতে দোষীসাব্যস্ত ইয়াসিন মালিক, ২৫ মে ফের শুনানি

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): কুখ্যাত জঙ্গি-মদতদাতা তথা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে দোষীসাব্যস্ত করল দিল্লির বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার শুনানির সময় এনআইএ আদালতে তোলা হয় ইয়াসিন মালিককে, সন্ত্রাসে অর্থ সহায়তা মামলায় বৃহস্পতিবার তাকে দোষীসাব্যস্ত করেছে এনআইএ আদালত। আগামী ২৫ মে যুক্তি-তর্ক শুনবে আদালত। তারপরই সাজা ঘোষণা হবে। জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অপরাধে তাকে দোষীসাব্যস্ত করেছে এনআইএ আদালত।

কাশ্মীর উপত্যকায় জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে প্রত্যক্ষ মদত দিয়েছিলেন ইয়াসিন মালিক। এর আগের শুনানির দিনই মালিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই মামলায় তিনি আর লড়াই করবেন না। মালিকের বিরুদ্ধে জঙ্গিপনা, জঙ্গিপনার জন্য অর্থ সংগ্রহ, জঙ্গি ষড়যন্ত্র, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চলছিল। গত ১০ মে মহম্মদ ইয়াসিন মালিক তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মেনে নেন। মালিকের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা চলছিল। এছাড়াও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্যের মতো গুরুতর অভিযোগে মামলা চলছিল এনআইএ বিশেষ আদালতে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top