News Flash

  • Home
  • বাণিজ্য
  • মধ্যবিত্তের জীবন আরও দুর্বিষহ, ১২-দিনের মাথায় ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
Image

মধ্যবিত্তের জীবন আরও দুর্বিষহ, ১২-দিনের মাথায় ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): মধ্যবিত্তের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল! বুধবার মধ্যরাতে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বেড়ে গেল ৩.৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে গুনতে হবে ১,০২৯ টাকা। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের বর্ধিত দাম ১,০০৩ টাকা, আগে এই দাম ছিল ৯৯৯.৫০ টাকা। রান্নার এলপিজি সিলিন্ডার ছাড়াও বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে। বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন এই দর প্রযোজ্য হয়েছে। অর্থাৎ এখন দাম বাড়ল ১৪.২ কেজি এবং ১৯ কেজির সিলিন্ডার দুটোরই। এর জন্য সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হবে।

এর আগে চলতি মাসের ৭ তারিখ একধাক্কায় ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। ১২-দিনের মাথায় ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। লাগাতার মূল্যবৃদ্ধিতে দুর্বিষহ হয়ে উঠছে মধ্যবিত্তের জীবন। এক মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে ৫৩ টাকা, স্বাভাবিকভাবেই সংসার চালাতে গিয়ে এবার হিমশিম খেতে হবে মধ্যবিত্তদের।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top