News Flash

  • Home
  • দেশ
  • Suicide : রাজগঞ্জে হোটেল থেকে কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার
Image

Suicide : রাজগঞ্জে হোটেল থেকে কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার

রাজগঞ্জ, ১৮ মে (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জের ফাটাপুকুরে হোটেল থেকে এক কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বুধবার সকালে রাজগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

জানা গেছে, মৃতের নাম যোগেন্দ্র রাই (২৫)। বাড়ি দার্জিলিঙের পুলবাজার এলাকায়। ফাটাপুকুরে এক হোটেলে ওই যুবক কাজ করতেন। যোগেন্দ্র কয়েক মাস আগে ওই হোটেলে কাজে যোগ দেন। হোটেল মালিক প্রদীপ সাহা জানান, মঙ্গলবার সকাল থেকে শরীর খারাপ ছিল বলে যোগেন্দ্র ঘরে ঘুমিয়েছিল। এদিন সকালে ঘুম থেকে না ওঠায় অন্য কর্মচারীরা তাঁকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।

খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। যুবকের মৃত্যুর সঠিক কারন জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top