News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: একদিনে টিকা পেলেন মাত্র ৩-লক্ষাধিক প্রাপক, ভারতে ১৯১.৩৭-কোটি টিকাকরণ সম্পন্ন
Image

Covid Vaccine: একদিনে টিকা পেলেন মাত্র ৩-লক্ষাধিক প্রাপক, ভারতে ১৯১.৩৭-কোটি টিকাকরণ সম্পন্ন

নয়াদিল্লি, ১৬ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯১.৩৭-কোটির মাইলফলকে পৌঁছল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৩ লক্ষ ১০ হাজার ২১৮ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা (মোট ৪৮৬ দিনে) পর্যন্ত ১,৯১,৩৭,৩৪,৩১৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.১৭ কোটিরও বেশি (৩,১৭,৮৯,৭৯৫) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ মে সারা দিনে ভারতে ২,৯৭,২৪২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,৪১,৩৪,১৫৬-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২,৯৭,২৪২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,২০২ জন।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top