News Flash

  • Home
  • মুখ্য খবর
  • PM Narendra Modi : ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মানিক সাহাকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর
Image

PM Narendra Modi : ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মানিক সাহাকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : রবিবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহাকে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রী মোদী একটি টুইটে লিখেছেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ডঃ মানিক সাহাকে অভিনন্দন। একটি ফলপ্রসূ মেয়াদের জন্য তাঁর জন্য শুভকামনা। আমি নিশ্চিত যে তিনি ২০১৮ সালে শুরু হওয়া ত্রিপুরার উন্নয়ন যাত্রায় জোর যোগাবেন।”


প্রসঙ্গত, রবিবার আগরতলার রাজভবনে রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ডঃ মানিক সাহা। শনিবার বিজেপি বিধায়ক দলের বৈঠক কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। বিজেপি বিধানসভা নির্বাচনের এক বছর আগে বিপ্লব কুমার দেব-র পরিবর্তে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করে রাজ্যে নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top