News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবিরাম বৃষ্টি, ২৬টি স্থানে ক্ষতিগ্রস্ত রেলওয়ে ট্র্যাক ও সেতু, উত্তরপূর্বে বাতিল ১৭টি ট্রেন, চলছে ত্রাণ ও উদ্ধার অভিযান
Image

অবিরাম বৃষ্টি, ২৬টি স্থানে ক্ষতিগ্রস্ত রেলওয়ে ট্র্যাক ও সেতু, উত্তরপূর্বে বাতিল ১৭টি ট্রেন, চলছে ত্রাণ ও উদ্ধার অভিযান

গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : গত চারদিন ধরে গোটা উত্তর-পূর্বাঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের ফলে জনজীবনের পাশাপাশি রেলযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। পাহাড়ের ধস এবং জলপ্লাবনে বহু স্থানে রেলওয়ে ট্র্যাকের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ১৭টি ট্রেন বাতিল করেছে। পাশাপাশি ধসে আটকে পড়া যাত্রীদের ত্রাণ ও উদ্ধার অভিযান। কোনও কোনও স্থানে উদ্ধার অভিযানে বায়ুসেনার সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, লামডিং থেকে বদরপুরগামী পাহাড় লাইনে প্রায় ২৬টি স্থানে ভয়ংকর ভূমিধসে আবদ্ধ হয়েছে দুটি ট্রেন। ধসের ফলে বেশ কয়েকটি স্থানে রেলওয়ে ট্র্যাক ধুয়ে নিয়ে গেছে পাহাড়ি জলের স্রোত। কয়েকটি রেলসেতুর পিলারও হয়ে গেছে নড়বড়ে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে জলপ্লাবণ এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে ১১৩/৪-৫ কিমি, বান্দরখাল এবং ডিটকছড়া সেকশনের মধ্যে ১৩১/১-২ এবং লামডিং-বদরপুর পাহাড়ি অংশের অন্যান্য কয়েকটি স্থানে বিভাগ একই অবস্থার পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের পরিষেবা সম্পূ্র্ণ এবং আংশিকভাবে বাতিল করা হয়েছে।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top