News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : রেগায় নতুন নিয়ম মানতে নারাজ, বিক্ষুব্ধ শ্রমিকরা ঘেরাও করে ভাংচুর চালালেন ব্লক কার্যালয়ে, অবরোধ করলেন রাস্তা
Image

Protest : রেগায় নতুন নিয়ম মানতে নারাজ, বিক্ষুব্ধ শ্রমিকরা ঘেরাও করে ভাংচুর চালালেন ব্লক কার্যালয়ে, অবরোধ করলেন রাস্তা

গণ্ডাছড়া, ১৩ মে (হি. স.) : রেগায় নির্দেশিকা পরিবর্তনে শ্রমিকরা ব্লক কার্যালয় ঘেরাও, ভাংচুর এবং রাস্তা অবরোধ করেছেন। মূলত, নতুন নিয়মের বদলে পুরনো নির্দেশিকা মেনে রেগা প্রকল্পে কাজ হোক, চাইছেন শ্রমিকরা। তাঁদের ইচ্ছা পূরণে সরকারীভাবে ব্যবস্থা না হওয়ায় ডুম্বুর নগর আরডি ব্লক কার্যালয়ে তান্ডব চালিয়েছেন রেগা শ্রমিকরা। বিডিও-র দেখা না পেয়ে ব্লক কার্যালয় ভাংচুর করে তালা লাগিয়ে দেন তাঁরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল, পুলিশ উপায় না পেয়ে ব্লক কার্যালয়ে টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করতে হয়েছে। এদিকে, একই দাবিতে রেগা শ্রমিকরা আমবাসা-গণ্ডাছড়া সড়কের বড়বাড়ি স্কুল এলাকায় অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং যাত্রীরাও ভুগেছেন।

গণ্ডাছড়া এডিসি ভিলেজের কাতারাই পাড়ায় শ্রমিকদের বিক্ষোভের মধ্য দিয়ে আজকের ঘটনার চূড়ান্ত রূপ পেয়েছে। গত বুধবার ওই এলাকায় রেগার কাজ শুরু হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী দিনে দুইবার রেগা প্রকল্পে কর্মরত অবস্থায় দুইবার ছবি তোলার নির্দেশিকা রয়েছে। সে মোতাবেক বুধবার ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১১টার মধ্যে প্রথম ছবি এবং দুপুর বারটার মধ্যে দ্বিতীয় ছবি তোলা হয়েছে। কিন্ত শুক্রবার প্রথম ছবি যথা সময়ে তোলা হলেও দ্বিতীয় ছবি তুলতে গিয়েই দেখা দেয় বিপত্তি। দ্বিতীয় ছবি দুপুর তিনটার পর তোলা হবে ঘোষণা দিতেই শ্রমিকরা ক্ষোভে ফেঁটে পড়েন। তাঁদের ক্ষোভ কিছুক্ষণের মধ্যেই ব্লক কার্যালয়ে গিয়ে আছড়ে পড়েছে।

জানা গেছে, কয়েকজন রেগা শ্রমিক  ডুম্বুর নগর ব্লক কার্যালয়ে ঢুকেই ভাংচুর চালাতে থাকেন। ভয়ে ব্লক কার্যালয়ের কর্মীরা ছুটাছুটি শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গন্ডাছড়া থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে ডেকে আনা হয় টিএসআর এবং সিআরপিএফ-কে। কিছুক্ষণ বাদে ছুটে আসেন ৮ গঙ্গানগর-গন্ডাছড়া এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, মহকুমা শাসক অরিন্দম দাস, রাইমা ভ্যালীর বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। শ্রমিকরা এতই ক্ষুব্ধ ছিলেন বিধায়ক, এমডিসি, মহকুমা শাসকদের কথা শুনতে রাজি হচ্ছিলেন না। শ্রমিকদের একটাই দাবি অবিলম্বে রেগার নতুন নিয়ম পরিবর্তন করে পুরানো নিয়ম চালু করতে হবে।

দীর্ঘ ২ ঘন্টা বিক্ষোভ চলার পর এলাকার বিধায়ক, মহকুমা শাসক, এমডিসি ব্লক কার্যালয়ে শ্রমিকদের মধ্য থেকে ৫ জন প্রতিনিধিকে নিয়ে আলোচনায় বসেন। সেই আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী ১৭ মে মহকুমা শাসকের কনফারেন্স হলে ডুম্বুর নগর আর ডি ব্লকের বিভিন্ন ভিলেজের রেগার শ্রমিক, পঞ্চায়েত সচিব, মহিলা ঠিকাদার, গ্রাম রোজগার সেবকদের সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। পাঁচজনের প্রতিনিধি দল বৈঠক থেকে ফিরে গিয়ে শ্রমিকদের জানালে তাঁরা ওই প্রস্তাব মানতে রাজি হচ্ছিলেন না। তাঁদের দাবি, আজ থেকেই নতুন নিয়ম পরিবর্তন করে পুরাতন নিয়ম চালু করতে হবে। শেষ পর্যন্ত মহকুমা শাসক অরিন্দম দাস ক্ষুব্ধ রেগার শ্রমিকদের আগামী ১৭ মে মঙ্গলবার মহকুমা শাসকের কনফারেন্স হলে আলোচনার কথা লিখিত আকারে দেওয়ার পর শ্রমিকরা ব্লক অফিস ঘেরাও মুক্ত করে বাড়ি ফিরে যান।

এদিকে, একই দাবি নিয়ে আজ সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গন্ডাছড়া-আমবাসা সড়কের বড়বাড়ী স্কুল এলাকায় পথ অবরোধ করে রাখেন উল্টাছড়া এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা। ডুম্বুর নগর আর ডি ব্লকের অধীন ১৯টি এডিসি ভিলেজ রয়েছে। দুর্গম এলাকায় ভিলেজগুলিতে নতুন নিয়ম অনুসারে কাজ করে যাচ্ছেন রেগা শ্রমিকরা। কিন্তু শহর এলাকায় বেশ কয়েকটা এডিসি ভিলেজের শ্রমিকরা নতুন নিয়ম মানতে নারাজ। পথ অবরোধকারীদেরও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ প্রত্যাহার হয়েছে।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top