News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইজিএম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক ডা: দিলীপ দাস, পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ
Image

আইজিএম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক ডা: দিলীপ দাস, পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ

আগরতলা, ১৩ মে : শুক্রবার আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডক্টর দিলীপ দাস। প্রায়শই আইজিএম হাসপাতালের পরিকাঠামো এবং বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন বিধায়ক ডক্টর দিলীপ দাস।

শুক্রবার পরিদর্শন শেষে তিনি জানান, আইজিএম হাসপাতালে যে নবনির্মিত ভবনটি রয়েছে সেটি মূলত হাসপাতালের বিভিন্ন বিভাগকে সম্প্রসারিত করার জন্য বানানো হয়েছিল। কিন্তু হঠাৎই করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় এই ভবনটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় রাতারাতি করোনাকালীন সময়ে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলি গ্রহণ করে হাসপাতালটিকে প্রস্তুত করা হয় বলে জানান তিনি। সাথে তিনি যোগ করেন, ওই বহুতল ভবনে চিকিত্সার জন্য মোট ১২০টি শয্যার ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি। 

ডক্টর দিলীপ দাসের বক্তব্য অনুযায়ী, বর্তমানে করোনার তৃতীয় ঢেউ শেষ। চতুর্থ ঢেউ আসবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। ফলে এই ডেডিকেটেড কোভিড সেন্টারটির বিভিন্ন সামগ্রী ব্যবহার না করার ফলে নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব বর্তমানে কম হওয়ায় এই সেন্টারটির তেমন কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি। তাই রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আইজিএম হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিসরের জন্য এই ভবনটিকে ব্যবহার করা হবে।

তাঁর কথায়, প্যাথলজি, চক্ষু বিভাগ অথবা সুপার স্পেশালিটির মতো বিভাগের জন্য এই নতুন ভবন থেকে ব্যবহার করা হবে। বিষয়টি পর্যবেক্ষণ করার জন্যই এদিনের এই সফর বলে জানান তিনি। এদিনের এই সফরে  বিধায়ক ডক্টর দিলীপ দাস এর সঙ্গে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top