News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর ওয়ার্ডের সমস্যা ঘুরে দেখেন মেয়র, সমাধানের আশ্বাস
Image

পুর ওয়ার্ডের সমস্যা ঘুরে দেখেন মেয়র, সমাধানের আশ্বাস

আগরতলা, ১৩ মে : শুক্রবার রাজধানীর কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকা সহ আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান গুলি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন নিগমের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলার সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। নিগমের মেয়র দীপক মজুমদার এদিন ওয়ার্ডের বিভিন্ন ড্রেইন গুলিও ঘুরে দেখেন। কথা বলেন ওয়ার্ডের বাসিন্দাদের সাথে।

পরে এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার জানান, ২০১৮ সালের আগে আগরতলা শহরবাসী জল নিষ্কাশনি সমস্যায় ভুগতেন। বর্তমানে সেই সমস্যা থেকে শহরবাসি মুক্তি পেয়েছে। এখন আর আগরতলা শহরে আগের ন্যায় জল জমে না। ধীরে ধীরে জল নিষ্কাশনি ড্রেইন গুলি উন্নত করা হচ্ছে।

তিনি সকলের প্রতি আহ্বান জানান, নিজ নিজ বাড়ির আবর্জনা ড্রেইনে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য। তিনি আরও জানান, আগরতলা শহরকে ঢেলে সাজানো হবে। তার জন্য অর্থের কোন সমস্যা হবে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আগরতলা শহরের উন্নয়নের জন্য ১০ কোটি টাকার বিশেষ ফান্ড দিয়েছেন। কাজও শুরু হয়ে গেছে। আগরতলা শহরের শিক্ষিত বেকার যুবকরা এই কাজ করছে। কাজের গুনমান বজায় রাখা হচ্ছে। তিনি আরও জানান, ১৭ নং ওয়ার্ডেরও সকল সমস্যার সমাধান করা হবে। তবে কিছু সময়ের প্রয়োজন।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top