News Flash

  • Home
  • দেশ
  • সুশাসনকে নিয়ে বিজেপিকে বিঁধলেন সোনিয়া, বললেন ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে দেশে
Image

সুশাসনকে নিয়ে বিজেপিকে বিঁধলেন সোনিয়া, বললেন ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে দেশে

উদয়পুর, ১৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন নিয়ে খোঁচা দিয়ে সোনিয়া বলেছেন, “সর্বোচ্চ সুশাসন ও নূন্যতম সরকার’ স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সহকর্মীরা কী বোঝাতে চাইছেন, তা বেদনাদায়কভাবে পরিষ্কার হয়ে গিয়েছে।”

সোনিয়া আরও বলেছেন, “এর অর্থ হল দেশকে মেরুকরণের দিকে নিয়ে যাওয়া, জনগণকে ক্রমাগত ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে বাধ্য করা, নিষ্ঠুরভাবে লক্ষ্যবস্তু করা এবং সংখ্যালঘুদের নির্মমভাবে শিকার করা, যাঁরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের গণতন্ত্রের সমান নাগরিক।”
রাজস্থানে উদয়পুরে আয়োজিত কংগ্রেসের ‘নব সঙ্কল্প চিন্তন শিবির’-এ সোনিয়া গান্ধী আরও বলেছেন, “দেশ যে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা আমাদের মধ্যে আলোচনা করার সুযোগ প্রদান করবে ‘নব সঙ্কল্প চিন্তন শিবির’। এই শিবির আমাদের সামনে থাকা অনেকগুলি কাজের বিষয়ে চিন্তা করার একটি উপলক্ষও। এটি জাতীয় সমস্যা নিয়ে ‘চিন্তন’ এবং আমাদের দলীয় সংগঠনের অর্থপূর্ণ ‘আত্মচিন্তন’ উভয়ই।”
উদয়পুরে আয়োজিত ‘নব সঙ্কল্প চিন্তন শিবির’-এ সোনিয়া গান্ধী ছাড়াও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভডরা, মল্লিকার্জুন খাড়গে, আনন্দ শর্মা, অধীর রঞ্জন চৌধুরী, ভুপেশ বাঘেল-সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top