News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Crime : সহকর্মীর কুপ্রস্তাব, উত্তপ্ত শিল্পতালুক
Image

Crime : সহকর্মীর কুপ্রস্তাব, উত্তপ্ত শিল্পতালুক

আগরতলা, ১২ মে : সহকর্মীর  কুরুচিকর প্রস্তাব ঘিরে উত্তপ্ত বোধজং নগরের শিল্পতালুক। বোজনং নগর থানাধীন আর কে নগরস্থিত বেসরকারি একটি রাবার ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটেছে।

বিবরণে জানা গেছে, প্রায়শই মহিলা কর্মীদের কুপ্রস্তাব দেন ফ্যাক্টরির ম্যানেজার। আজ সকালেও দুই মহিলা কর্মীকে কুপ্রস্তাব দিলে প্রতিবাদ জানায় ওই দুই যুবতী। ওই যুবতীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। ফলে ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকার জনগণ একত্রিত হয়ে ফ্যাক্টরির সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এদিকে, ফ্যাক্টরির ডেপুটি ম্যানেজার জানিয়েছেন, অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে ইতিমধ্যেই সাসপেন্ড নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ম্যানেজার ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত ম্যানেজারকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক। এদিকে অভিযুক্ত ম্যানেজার কেরালার বাসিন্দা বলে জানা গেছে।

Releated Posts

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top