News Flash

  • Home
  • মুখ্য খবর
  • GB Hospital : চিকিত্সায় গাফিলতিতে আইনজীবীর মৃত্যু, ৫ চিকিত্সকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ
Image

GB Hospital : চিকিত্সায় গাফিলতিতে আইনজীবীর মৃত্যু, ৫ চিকিত্সকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ

আগরতলা, ১২ মে (হি. স.) : চিকিত্সায় গাফিলতির কারণে জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে আইনজীবীর মৃত্যুর ঘটনায় পুলিশ পাঁচ চিকিত্সকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে। আজ ত্রিপুরা হাই কোর্টে আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যু সংক্রান্ত জনস্বার্থ মামলায় শুনানিতে এই বিষয়টি উঠে এসেছে। জনস্বার্থ মামলায় বাদী পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরও দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিতে আদালতের কাছে আর্জি জানিয়েছেন। তাছাড়া, ডেথ অডিট টিমের রিপোর্ট অনুযায়ী জি বি ট্রমা কেয়ার সেন্টারে এখনো পরিকাঠামো উন্নয়ন হয়নি, সেবিষয়ে আদালত অবগত হয়েছে। আজ ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলায় শুনানি হয়েছে।

আজ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন, ২০২০ সালের ৬ মার্চ আইনজীবী ভাস্কর দেব রায় জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে বিনা চিকিত্সায় প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আইনজীবী পুলক সাহা ক্ষতিপূরণ চেয়ে এবং চিকিত্সকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে ত্রিপুরা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। ওই মামলায় জি বি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের পরিকাঠামো উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।শ্রী রায় বর্মণ বলেন, জনস্বার্থ মামলা হওয়ার পর ত্রিপুরা সরকার ডেথ অডিট টিম গঠন করেছিল এবং আদালতে রিপোর্ট জমা পড়েছে। তাঁর কথায়, আইনজীবী ভাস্কর দেব রায় মৃত্যু চিকিত্সায় গাফিলতির কারণেই হয়েছে ডেথ অডিট টিমের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে। তিনি বলেন, ডা: সুমন নাথ, ডা: জে হারিস, ডা: রণিত দাস, ডা: দেবাশীষ পাল এবং ডা: অভিজিত আচার্য-র বিরুদ্ধে পুলিশ আদালতে ভারতীয় দন্ডবিধি ৩৪১ এবং ৩৪ ধারায় চার্জশিট জমা দিয়েছে। শুধু তাই নয়, ত্রিপুরা সরকার বিভাগীয় তদন্তও শুরু করেছে। খুব শীঘ্রই বিচারপ্রক্রিয়া শুরু হবে, বলেন তিনি। এদিন তিনি জানান, জি বি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের পরিকাঠামো উন্নয়নে ডেথ অডিট টিম পুণরায় পরিদর্শন করেছে রিপোর্ট জমা দিয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top