News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: প্রতিরক্ষার গোপন নথি ফাঁস! গ্রেফতার ভারতীয় বায়ুসেনার এক অফিসার
Image

Arrested: প্রতিরক্ষার গোপন নথি ফাঁস! গ্রেফতার ভারতীয় বায়ুসেনার এক অফিসার

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): প্রতিরক্ষা সঙ্গে সম্পর্কিত গোপন ও গুরুত্বপূর্ণ নথি ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার একজন অফিসারকে। অভিযুক্তের নাম-৩২ বছর বয়সী দেবেন্দ্র নারায়ণ শর্মা। সুব্রতো পার্কে ভারতীয় বায়ুসেনার রেকর্ড অফিসে প্রশাসনিক সহকারী (জিডি) হিসাবে কর্মরত ছিলেন তিনি। নথি যদি শত্রুপক্ষের হাতে চলে যায় তবে তা দেশবাসীর জন্য উদ্বেগের বিষয়। ভারতীয় সেনার তিন বাহিনীই এই সুরক্ষা দেশবাসীকে দিতে বদ্ধপরিকর।

তবে এবার সর্ষের মধ্যে থেকেই বেরাল ভূত। প্রতিরক্ষা স্থাপনা এবং পরিষেবা কর্মীদের সম্পর্কে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর ওই সার্জেন্টকে।

ভারতীয় বায়ুসেনার ওই সার্জেন্টকে গত শুক্রবার, ৬ মে দিল্লিতে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসে যখন ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করে যে, সার্জেন্ট দেবেন্দ্র কুমার শর্মা, দিল্লির সুব্রতো পার্কের এয়ার ফোর্স রেকর্ড অফিসে প্রশাসনিক সহকারী হিসাবে কর্মরত প্রতিরক্ষা স্থাপনা এবং বিমান বাহিনীর কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন। একটি বিদেশী এজেন্টকে তিনি এই তথ্য দিতেন বলেই জানা গিয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top