News Flash

  • Home
  • দেশ
  • Fire: মধ্যপ্রদেশে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

Fire: মধ্যপ্রদেশে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধার, ১১ মে (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় ভয়াবহ আগুন লাগল একটি রাসায়নিক কারখানায়। বুধবার ধার জেলার পীথমপুর শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানাটি। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ইন্দোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীথমপুরের সিএসপি তরুণেন্দ্র সিং বাঘেল জানিয়েছেন, বুধবার সেক্টর-২-এ একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের লেলিহান শিখায় কারখানার ভিতরে থাকা প্রায় সমস্ত কিছু পুড়ে গিয়েছে। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top