News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : বিশালগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : বিশালগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ বিশালগড় এর লেম্বুতলি এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম লিটন শীল৷ জানা যায় বাড়ির পার্শবর্তী এলাকার একটি রাবার বাগানে মৃতদেহটি ফাঁসিতে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকজনদের খবর দেওয়া হয় ৷

খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন৷ খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং রাবার বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ কেন ওই যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহ কিংবা মানসিক অবসাদের কারণেই সে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top