News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : ত্রিপুরা : ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি জানিয়ে অবরোধ
Image

Protest : ত্রিপুরা : ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি জানিয়ে অবরোধ

আগরতলা, ৪ মে (হি. স.) : ব্রু শরণার্থী পুনর্বাসনে স্থান পরিবর্তনে আপত্তি জানিয়ে রাস্তা অবরোধ করলেন স্থানীয় মানুষ। তাতে সাতসকালে উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর মহকুমায় কাছাড়িছড়া এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়ে নিত্য যাত্রীরা দুর্ভোগের শিকার হন। প্রায় তিন ঘন্টা পর মহকুমা শাসকের কাছে স্থানীয় মানুষ ব্রু শরণার্থী পুনর্বাসনে লিখিত আপত্তি জানিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন।

দীর্ঘ দুই দশকের ব্রু শরণার্থী সমস্যার সমাধান করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকারের। তাঁদের ত্রিপুরায় পুনর্বাসনের ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। সে মোতাবেক ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তাঁদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্ত, উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর মহকুমায় খাকচাং পাড়ায় ব্রু শরণার্থীদের পুনর্বাসনে আপত্তি জানিয়েছেন স্থানীয় রিয়াং জনগোষ্ঠীর মানুষ। ওই পুনর্বাসনের প্রতিবাদেই আজ কাছাড়িছড়ায় অবরোধ করেছেন স্থানীয় মানুষজন। সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়েছিল। দুপুর বারটা নাগাদ অবরোধ প্রত্যাহার হয়েছে।

এ-বিষয়ে জনৈক অবরোধকারী সাবিত্রী রিয়াং বলেন, ব্রু শরণার্থীদের পূর্বের নির্ধারিত স্থানেই পুনর্বাসন দিতে হবে। স্থান পরিবর্তন করে খাকচাং পাড়ায় পুনর্বাসন মেনে নেওয়া হবে না। প্রশাসনের ওই সিদ্ধান্তের বিরোধীতায় আজ অবরোধ করা হয়েছে।

দীর্ঘক্ষণ অবরোধ চলার খবর পেয়ে পানিসাগর মহকুমা শাসক রজত পন্ত ছুটে আসেন। তিনি অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্ত, অবরোধকারীরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। শেষে ব্রু শরণার্থী পুনর্বাসনে তাঁদের আপত্তি লিখিতভাবে দেওয়ার জন্য বলেন মহকুমা শাসক।

এ-বিষয়ে পানিসাগর মহকুমা শাসক রজত পন্ত বলেন, ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে স্থানীয় মানুষের আপত্তি লিখিতভাবে দিতে বলেছি। তাঁরা খাকচাং পাড়ায় ব্রু শরণার্থী পুনর্বাসন চাইছেন না। ফলে, তাঁদের লিখিত আপত্তি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি বলেন, লিখিত আপত্তি দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন স্থানীয় মানুষ।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top