News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নত হতে চলেছে কেন্দ্রীয় কবর স্থান, আশ্বাস পুর নিগমের মেয়রের
Image

উন্নত হতে চলেছে কেন্দ্রীয় কবর স্থান, আশ্বাস পুর নিগমের মেয়রের

আগরতলা, ৪ মে : আগামী তিন মাসের মধ্যেই বদলে দেওয়া হবে দক্ষিণ জয়নগরস্থিত কেন্দ্রীয় কবরস্থানের চেহারা। বুধবার দক্ষিণ জয়নগরস্থিত কেন্দ্রীয় কবরস্থান পরিদর্শনে গিয়ে একথা বলেন  মেয়র দীপক মজুমদার। 

এদিন পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সহ এলাকার বিশিষ্টজনেরা। মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু জনগণের পাশে থাকার পরিকল্পনা গ্রহণ করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এদিন পরিদর্শন শেষে তিনি বলেন, কেন্দ্রীয় এই কবরস্থানটি ঐতিহাসিক। স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত রয়েছে এতে। মুক্তিযুদ্ধের শহীদদের এখানে গণকবর দেওয়া হয়েছিল। সেই কারণে এই কেন্দ্রীয় কবরের একটি মাহাত্ম্য রয়েছে। তিনি এও বলেন, আগামী তিন মাসের মধ্যে এ কেন্দ্রীয় কবরস্থানের যা যা পরিকাঠামোর অভাব রয়েছে সেগুলি সম্পন্ন করা হবে। বিশুদ্ধ পানীয় জল, শৌচালয় এবং বাউন্ডারি দেওয়াল সহ  কবরে আসা-যাওয়ার রাস্তাটিও মেরামত করে দেওয়া হবে। 

এদিন দীপক মজুমদার আরো যোগ করেন, গত ২৫ বছর বাম সরকার ক্ষমতায় থেকে সংখ্যালঘু জনগণের পাশে থাকার কথা বললেও আদতে তারা সংখ্যালঘুদের জন্য কোনো কিছুই করেননি। ২০১৭ সালে এই কেন্দ্রীয় কবরস্থানে এসে একই কথা বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোট বৈতরণী পার হওয়ার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের পাশে থেকে কবরটি সংস্কারের কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি। এমনই অভিযোগ করেন মেয়র। তবে বর্তমান সরকার আগামী তিন মাসের মধ্যেই সমস্ত পরিকাঠামো উন্নয়ন করবেন কবরটির। এমনই আশ্বাস দিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top