News Flash

  • Home
  • দেশ
  • Accident: গুজরাটে ভ্যান ও বাসের সংঘর্ষে মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন
Image

Accident: গুজরাটে ভ্যান ও বাসের সংঘর্ষে মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন

সুরেন্দ্রনগর, ২ মে (হি.স.): গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় যাত্রীবাহী ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। প্রাণে বেঁচে গেলেও ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। সোমবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে লিম্বডি থানার অন্তর্গত রাজকোট-আহমেদাবাদ হাইওয়ের ওপর কাটারিয়া গ্রামের কাছে।

পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাজকোট থেকে রাজস্থানে যাচ্ছিলেন ৬ জন। সোমবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ কাটারিয়া গ্রামের কাছে তাঁদের ভ্যান একটি বাসে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের প্রত্যেকের বয়স ২০ বছরের কাছাকাছি। সকলেই রাজকোটের বাসিন্দা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top