News Flash

  • Home
  • বিদেশ
  • Elon Musk: এবার কিনব কোকা কোলা, ফের ঢালব কোকেন, এলন মাস্কের টুইট ঘিরে জল্পনা
Image

Elon Musk: এবার কিনব কোকা কোলা, ফের ঢালব কোকেন, এলন মাস্কের টুইট ঘিরে জল্পনা

নিউইয়র্ক, ২৮ এপ্রিল (হি.স.): ইতিমধ্যেই কিনে ফেলেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার। এবার ধনকুবের এলন মাস্কের নজর পড়ল কোকা কোলার দিকে, তিনি কিনতে চান ম্যাকডোনাল্ডও। কোকা কোলা কিনে তিনি মেশাতে চাইছেন কোকেন। বৃহস্পতিবার এমনই টুইট করে শোরগোল ফেলে দিয়েছেন টুইটারের মালিক এলন মাস্ক। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মাস্ক লেখেন এরপর ‘কোকা কোলা কিনতে চলেছেন’ তিনি। শুধু তাই নয়, কোকা কোলা ক্রয় করে তাতে ‘ফের কোকেন মিশিয়ে দেবেন’ বলেও জানান তিনি। জল্পনা শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই ফের টুইট করে টুইটারকে মজার জায়গা করে তোলার আহ্বান জানান মাস্ক।

অপর একটি টুইটে মাস্ক জানান, “এবার আমি ম্যাকডোনাল্ড কিনতে যাচ্ছি।” কিছুক্ষণ বাদে আবার জানান, “শুনুন আমি অলৌকিক কাজ করতে পারি না।” বোঝাই যাচ্ছে মজা করানোর জন্যই এই টুইটগুলি করছেন ধনকুবের এলন মাস্ক।

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026

জাপানে মাউন্ট ফুজির কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প, আহত ১০

টোকিও, ২৭ জুন (আইএএনএস): জাপানের ইয়ামানাশি প্রিফেকচার এবং সংলগ্ন এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন সামান্য…

ByByNews Desk Jun 27, 2026

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top