News Flash

  • Home
  • দেশ
  • Yellow Alert: আগামী ৫ দিন দাবদাহে জ্বলবে ভারত, দিল্লিতে জারি হলুদ সতর্কতা
Image

Yellow Alert: আগামী ৫ দিন দাবদাহে জ্বলবে ভারত, দিল্লিতে জারি হলুদ সতর্কতা

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় গরমে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য। অসহ্য গরমে কাহিল হয়ে পড়েছে রাজধানী দিল্লি, জ্বালাপোড়া গরম মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থানে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণেই এই পরিস্থিতি। গরমে হাঁসফাঁস করছে হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশও। ওডিশাতেও মাত্রাতিরিক্ত গরম। আগামী ৫ দিন এমনই থাকবে আবহাওয়া, তারপর নামতে পারে তাপমাত্রার পারদ। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন পূর্ব, মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ থাকবে। ২৯ এপ্রিল ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে। মে মাসের শুরুতে কমতে পারে তাপমাত্রার পারদ।

দেশের বিভিন্ন রাজ্যে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী। কোথাও কোথাও ৪০ থেকে ৪২ ডিগ্রির ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। দিল্লিতে এই মুহূর্তে জারি রয়েছে হলুদ সতর্কতা, বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ জেলার মানুষজনও গরমে নাজেহাল। রাজস্থান ও মধ্যপ্রদেশও গরমের দাপটে হাঁসফাঁস করছে। মরুরাজ্য রাজস্থানের জয়সেলমের-এ চাঁদিফাটা রোদ্দুর, মাত্রাতিরিক্ত গরমে দুপুরের দিকে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন মানুষজন। তাপপ্রবাহে জর্জরিত ওডিশা ও পশ্চিমবঙ্গও।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top