News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : বিশালগড়-এ রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : বিশালগড়-এ রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিশালগড়, ২৭ এপ্রিল : বিশালগড়-র প্রভুরামপাড়ার রাবার বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রোহিত মিয়া। বয়স আনুমানিক পঞ্চান্ন বছর।

জানা গেছে, গতকাল থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গিয়ে বুধবার সকালে রাবার বাগানের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ দেখে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গ পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। খবর পাঠানো হয় বিশালগড় থানায়।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং রাবার বাগান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভাব-অনটনে ওই ব্যক্তি রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। আশঙ্কা করা হচ্ছে অভাব-অনটনের কারণে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এর রমজান মাস চলাকালে এই আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Releated Posts

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top