News Flash

  • Home
  • খেলা
  • Novak Djokovic : করোনা টিকা ছাড়াই উইম্বলডনে খেলতে পারবেন জকোভিচ
Image

Novak Djokovic : করোনা টিকা ছাড়াই উইম্বলডনে খেলতে পারবেন জকোভিচ

লন্ডন, ২৬ এপ্রিল (হি. স.) : করোনা টিকা ছাড়াই উইম্বলডনে খেলতে পারবেন বিশ্ব টেনিসের কিংবদন্তি তারকা নোভাক জকোভিচ। মঙ্গলবার এই সুখবর পেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

করোনার টিকা না নেওয়া সত্বেও উইম্বলডন খেলতে বাধা রইল না তাঁর। মঙ্গলবার বিশ্ব টেনিসের অন্যতম অভিজাত প্রতিযোগিতা উইম্বলডনের আয়োজক সংস্থা অল ইংল্যান্ড ক্লাবের মুখ্য আধিকারিক স্যালি বোল্টন জানিয়েছেন, ‘করোনা টিকা ছাড়াই উইম্বলডনে খেলতে পারবেন সার্বিয়ান তারকা।’ আগামী ২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন প্রতিযোগিতা। শুরু আগেই অবশ্য বিতর্কের মুখে পরেছে বিশ্বের অন্যতম অভিজাত প্রতিযোগিতা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করায় রাশিয়া ও বেলারুশের টেনিস তারকাদের প্রতিযোগিতায় যোগদান নিষিদ্ধ করেছে ব্রিটেন সরকার। ফলে চলতি বছরের প্রতিযোগিতা অনেকটাই জৌলুস হারাবে বলে মনে করছেন টেনিস প্রেমীরা। এরপর এদিন উইম্বলডনের আয়োজক সংস্থা অল ইংল্যান্ড ক্লাবের মুখ্য আধিকারিক স্যালি বোল্টন সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সবাই করোনার টিকা নিন। কিন্তু করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করতে চাই না। তাই জকোভিচের অংশ নেওয়ার বিষয়ে কোনও অনিশ্চিয়তা নেই।’

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top