News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বিশালের অলরাউন্ড পারফরম্যান্স : জয়ের হ্যাটট্রিক করেই পশ্চিম জোন ফাইনালে
Image

Cricket : বিশালের অলরাউন্ড পারফরম্যান্স : জয়ের হ্যাটট্রিক করেই পশ্চিম জোন ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। দুরন্ত লড়াই। তারপরও শেষ রক্ষা হলো না উত্তর জোনের। প্রত্যাশিত ভাবেই ফাইনালে উঠলো পশ্চিম জোন। ২৮ এপ্রিল ফাইনালে পশ্চিম জোন খেলবে দক্ষিণ জোনের বিরুদ্ধে। রাজ্য অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেট। মঙ্গলবার গ্রুপ লিগের শেষ ম্যাচে পশ্চিম জোন ১২ রানে পরাজিত করে উত্তর জোনকে। পশ্চিম জোনকে জয় এনে দিতে মূখ্যভূমিকা নেয় বিশাল শীল।

প্রথমে ব্যাট হাতে ৪৮ রান করার পর বল হাতে বিপক্ষের ২ উইকেট তুলে নেয় বিশাল। নিপকো মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে পশ্চিম জোন ৩৬.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান করে। দলের পক্ষে বিশাল শীল ৫৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮,দেবজ্যোতি পাল ৬৩বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬,আকাশ সরকার ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪, রিয়াদ হুসেন ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬, বেদাব্রত ভট্টাচার্য ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং শান্তুনু দাস ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। উত্তর জোনের পক্ষে কার্তিক পাল (‌৪/‌২৯) এবং নয়নমনি ভট্টাচার্য (‌২/‌১৫) সফল বোলার।

জবাবে খেলতে নেমে উত্তর জোন নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করতে সক্ষম হয়েছে।দলের পক্ষে রেজাওল ইসলাম ৭৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, কার্তিক পাল ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,জয়দীপ দত্ত ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ১৪ এবং বিশাল দেবনাথ ১৯ বল খেলে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। পশ্চিম জোনের পক্ষে দ্বীপ দেব (‌৩/‌১৬), বিশাল শীল (‌২/‌৭), দেবজ্যোতি পাল (‌২/‌২০) এবং রিয়াদ হুসেন (‌২/‌২৮) সফল বোলার। গ্রুপে তিন ম্যাচেই জয় পেয়ে অপরাজিত ভাবে ফাইনালে উঠলো পশ্চিম জোন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top