News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Death : ত্রিপুরায় পৃথক স্থানে রেলে কাটা পরে দুইজনের মর্মান্তিক মৃত্যু
Image

Death : ত্রিপুরায় পৃথক স্থানে রেলে কাটা পরে দুইজনের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় পৃথক স্থানে রেলে কাটা পরে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুঙ্গিয়াকামী এবং বিশ্রামগঞ্জে রেলে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামী রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম জ্যোতিষ ত্রিপুরা‌। স্থানীয় লোকজন সকালে রেলস্টেশন সংলগ্ন রেললাইনে মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশ এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায়। ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আশঙ্কা করা হচ্ছে দ্রুতগামী রেল যখন আসছিল তখন ওই ব্যক্তি রেললাইন পারাপারের চেষ্টা করছিল। তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, বিশ্রামগঞ্জে গতকাল রাতে রেলে কাটা পড়ে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রেলে কাটা পড়ে দ্বিখন্ডিত মৃতদেহ দেখতে পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দ্বিখন্ডিত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠায়। এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। আগরতলা-সাবরুম গামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় রেলে কাটা পড়ে মৃত্যু ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষের অসচেতনতা এসব ঘটনার অন্যতম কারণ বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। আবার অনেক ক্ষেত্রে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top