News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Central Minister Pratima Bhowmik : গুণগত শিক্ষার প্রসারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

Central Minister Pratima Bhowmik : গুণগত শিক্ষার প্রসারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সোনামুড়া, ২৬ এপ্রিল : সোনামুড়া মহকুমা এলাকার কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ পহরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে মিশন ১০০ বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ও গুণগত শিক্ষার প্রসারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলছে। সরকারের এ ধরনের উন্নয়নমূলক কাজকর্মের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রতি আরও আগ্রহী হবে এবং বহু ছাত্রছাত্রী উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাবে।

অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনা করেন সিপাহীজলা জিলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির প্রেসিডেন্ট বিন্দু দেবনাথ এবং সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ প্রমুখ। স্বাগত ভাষণ দেন দক্ষিণ পহরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা পাল৷

Releated Posts

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বৃদ্ধের, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল: নিজ বাড়ির বারান্দায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top