News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ধর্মনগরে ক্রিকেট: ‌অনস্-এর হাত ধরে জয়ী নর্থ পয়েন্ট স্কুল
Image

Cricket : ধর্মনগরে ক্রিকেট: ‌অনস্-এর হাত ধরে জয়ী নর্থ পয়েন্ট স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। দুরন্ত অনস্ চক্রবর্তী। ব্যাটে-‌বলে দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় এনে দিলো নর্থ পয়েন্ট স্কুলকে। প্রথমে ব্যাট হাতে ৭০ রান করার পর বল হাতে ১ উইকেট নিয়ে দলের জয়ে মূখ্য ভূমিকা নেয়। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় অনসকে। সোমবার অনসরে হাত ধরে নর্থ পয়েন্ট স্কুল ১৭ রানে পরাজিত করে গোল্ডেন ভ্যালি স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বি বি আই মাঠে হয় ম্যাচটি। রবিবার রাতে বৃষ্টি হওয়ায় এদিন ওভার কমিয়ে ২২ করা হয়।

এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নর্থ পয়েন্ট স্কুল নির্ধারিত ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করে। দলের পক্ষে অনস চক্রবর্তী ৬৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০, সোমশুভ্র দে ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং প্রকাশ জ্যোতি দাস ৩২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে  ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। গোল্ডেন ভ্যালি স্কুলের পক্ষে রৌণক নাথ, শিবার্ঘ কর, শিব প্রসাদ দেবনাথ এবং মণিদীপ দে একটি করে উইকেট পেয়েছে।

জবাবে খেলতে নেমে গোল্ডেন ভ্যালি স্কুল নির্ধারিত ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তুহিন দে ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং রৌণক নাথ ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। নর্থ পয়েন্ট স্কুলের পক্ষে সোম শুভ্র দে (‌২/‌২২) এবং অভিজিৎ ঘোষ (‌২/‌৩০) সফল বোলার।‌‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top