News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ৪০ শতাংশ জয়ের স্বাদ নিয়ে শহরে ফিরলেন অন্নপূর্ণা-‌রা
Image

Cricket : ৪০ শতাংশ জয়ের স্বাদ নিয়ে শহরে ফিরলেন অন্নপূর্ণা-‌রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। শহরে ফিরলেন অন্নপূর্ণা দাস-‌রা। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেট খেলে। এবছর তিরুবন্তপূরমে হয়েছিলো আসর। তাতে ৫ ম্যাচ খেলে ত্রিপুরা জয় পেয়েছে দুটি ম্যাচে। প্রথম ম্যাচে বিহারের বিরুদ্ধে জয় পাওয়ার পর রবিবার নিজেরে শেষ ম্যাচে ছত্তিশগড়কে পরাজিত করে ত্রিপুরা। সোমবার দুপুরে রাজ্যে ফিরেন ত্রিপুরার ক্রিকেটাররা। এবছরই প্রথম ত্রিপুরা দলের কোচ নির্বাচিত হয়েছিলেন রিমা চক্রবর্তী।

শহরে ফিরে রিমা বলেন,”খুব একটা খারাপ খেলেনি আমাদের মেয়েরা। শুধু মাত্র কম ম্যাচ খেলার খেসারত দিতে হয়েছে। অন্য রাজ্যের মেয়েরা বছরে বহু ম্যাচ খেলে। সে জায়গায় আমাদের মেয়েরা ১০ থেকে ১২ টা ম্যাচ খেলে। ফলে আমাদের মেয়েদের অভিজ্ঞতা কিছুটা কম। ওই সমস্যা দূর করা গেলে আমাদের মেয়েরাও জাতীয় আসরে দাপট দেখাবেই”। রবিবার শেষ ম্যাচে ছত্তিশগড়ের অল্প রানকে তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিলো ত্রিপুরা। কিন্তু শেষ ওভারে অধিনায়কোচিত ইনিংস খেলে ত্রিপুরাকে জয় এনে দিয়েছিলেন দলনায়িকা অন্নপূর্ণা দাস।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top