News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Mr King Universe : ‘মিস্টার কিং ইউনিভার্স’ ও ‘মিস্টার কিং গ্লোব’ খেতাব অর্জন করিমগঞ্জের শুভ ভট্টাচার্যের
Image

Mr King Universe : ‘মিস্টার কিং ইউনিভার্স’ ও ‘মিস্টার কিং গ্লোব’ খেতাব অর্জন করিমগঞ্জের শুভ ভট্টাচার্যের

করিমগঞ্জ (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : নিষ্ঠা ও একাগ্রতা অটুট থাকলে যে শারীরিক প্রতিবন্ধকতা কোনও বাধা হতে পারে না সেটাই প্রমাণ করে দেখালেন করিমগঞ্জের এক তরুণ। স্বক্ষেত্রে গোটা দেশে অনন্য হওয়ার পাশাপাশি এখন তিনি সাত সাগর পারে তেরঙ্গা উড্ডীন করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি শুভ ভট্টাচার্য। মডেলিং জগতে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে নেওয়ার পাশাপাশি ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জর মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন ভারতসেরা হয়ে। নয়াদিল্লিতে সদ্যসমাপ্ত এক প্রতিযোগিতায় দু-দুটি বিভাগে সেরা স্থান দখল করে হয়েছেন ‘মিস্টার কিং ইউনিভার্স’ ও ‘মিস্টার কিং গ্লোব’।

এমআইএমএস নামের জাতীয় স্তরের একটি সংগঠন কৰ্তৃক আয়োজিত ওই প্রতিযোগিতায় তাঁর সাফল্যের কথা তুলে ধরে শুভ জানিয়েছেন, এই খেতাব জয়ের সুবাদে এবার ইউরোপে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। এখন পুরোদমে চলছে সেই প্রস্তুতি। আজ মডেলিং জগতে এক শীর্ষ স্থানে পৌঁছে গেলেও তাঁর এই যাত্রাপথ কিন্তু মোটেই মসৃণ ছিল না। জন্মগত ত্রুটি ছিল শরীরে। ঠোঁট ছিল কাটা। উচ্চারণে ছিল জড়তা। কিন্তু এই প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বরং বিশাল চ্যালেঞ্জিং মডেলিংকেই পেশা হিসেবে বেছে নেন বছর কুড়ির এই যুবা। গভীর অনুশীলন আর কঠোর শ্রমকে করে নেন সঙ্গী। আর এক্ষেত্রে তাঁর পরিবার, বিশেষ করে তাঁর মা তাঁকে অক্লান্ত উৎসাহ জুগিয়ে যান।

পরিশ্রম ও ধৈর্যের ফল মিলে অবশেষে। প্রতিভার ছাপ ফুটে ওঠে রেম্পে। দেশের বাঘা বাঘা প্রতিযোগীদের পেছনে ফেলে ছিনিয়ে নেন দু-দুটি শিরোপা। এদিকে, শুভর এই জয়ে তাঁর পরিচিত মহলে খুশির জোয়ার বইছে। অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের বিশিষ্ট জনেরা। শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ইউরোপ অভিযানের জন্যও।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top