News Flash

Image

আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

আগরতলা, ২৩ এপ্রিল : আমতলী থানা এলাকার বিক্রম নগরে এক যুবক শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাতে সে অগ্নিদগ্ধ হয়েছে। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। অগ্নিদগ্ধ যুবককে সেখান থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা। বিশালগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়। আগুনে ঝলসে যাওয়া যুবকের নাম মোহন দাস। বয়স আনুমানিক ৩০ বছর।

ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে, ওই যুবক বেশ কিছুদিন ধরেই জটিল রোগে আক্রান্ত। বহু চিকিৎসা করিয়েছে। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠছে না। সংসারে অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সে কারণেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই শেষ পর্যন্ত সে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে। আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। জিবি হাসপাতাল অগ্নিদগ্ধ যুবকের চিকিৎসা চলছে। তার শরীরের অধিকাংশ অঙ্গ-প্রত্যঙ্গ আগুনে ঝলসে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top