News Flash

Image

আগরতলা রেল স্টেশনে আবারও গাঁজা উদ্ধার

আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.) : ফের আগরতলা রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার সকালে আগরতলা রেল স্টেশন রেল পুলিশ এই গাঁজা উদ্ধার করেছে। 

পুলিশের খবর, শনিবার সকালে আগরতলা রেলস্টেশনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ। তখনই রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি প্যাকেট উদ্ধার হয়েছে। এই  প্যাকেটগুলি থেকে ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ।

তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশের।উদ্ধার করা গাঁজা আগরতলা জিআরপি থানার হেফাজতে রাখা হয়েছে। আগরতলার প্রধান রেল স্টেশনে ৯০ কেজি গাজা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন নাকা পয়েন্টে প্রায়শই গাঁজার বস্তা উদ্ধার করছে পুলিশ। তবুও গাঁজা পাচার বন্ধ করা সম্ভব হচ্ছে না।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top