News Flash

  • Home
  • দিনের খবর
  • Arvind Kejriwal: বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ কেজরিওয়ালের, বললেন হিমাচলে একবার আপ-কে সুযোগ দিন
Image

Arvind Kejriwal: বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ কেজরিওয়ালের, বললেন হিমাচলে একবার আপ-কে সুযোগ দিন

কাংড়া, ২৩ এপ্রিল (হি.স.): কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বললেন, হিমাচল প্রদেশের সবকিছু লুট করেছে কংগ্রেস ও বিজেপি। শনিবার হিমাচল প্রদেশের কাংড়ায় আম আদমি পার্টির ‘বিজয় অভিযান’ জনসভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “হিমাচল প্রদেশকে সমস্ত কিছু দিয়েছে ঈশ্বর, কিন্তু বিজেপি ও কংগ্রেস হিমাচল প্রদেশকে লুট করার ক্ষেত্রে কোনও কিছু বাদ রাখেনি।” কেজরিওয়াল বলেছেন, “হিমাচল প্রদেশে ৩০ বছর ধরে শাসন করেছে কংগ্রেস, বিজেপি শাসন করেছে ১৭ বছর। এখন এই দু’টি দল আমাকে গালি দেয়, আমি কী কিছু লুট করেছি, এই দু’টি দলই তো সবকিছু লুট করেছে।”

হিমাচল প্রদেশের জয়রাম ঠাকুর সরকারকে নিশানা করে কেজরিওয়াল বলেছেন, “জয় রাম ঠাকুর বলছেন, হিমাচলে সৎ সরকার গঠন করা সম্ভব নয়। আমি জানতে চাইলাম-কেন সম্ভব নয়, বলা হল হিমাচলের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ভিন্ন। আসলে পরিস্থিতি ভিন্ন নয়, বিজেপির উদ্দেশ্যই খারাপ, তাঁদের উদ্দেশ্য চুরি করা।” হিমাচলের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেজরিওয়াল বলেছেন, “হিমাচল প্রদেশে ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন জয়রাম ঠাকুর। এরপর জয়রামজির কাছে মোদী ও শাহজির ফোন চলে আসে, তাঁকে বলা হয় বিনামূল্যে বিদ্যুতের কথা তিনি যেন আর না বলেন। জয়রামজি বলেছেন, নির্বাচন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে, তারপর বন্ধ করা হবে।” হিমাচল প্রদেশের জনগণের কাছে কেজরিওয়ালের আর্জি, “হিমাচল প্রদেশেও একবার আপ-কে সুযোগ দিন, পরের বার আমি না, আমার কাজ ভোট চাইবে!”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top