News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Rajnath Singh : গুয়াহাটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন ৭১-এর ভারত-পাক যুদ্ধে শহিদ ও আহত বীর সেনানীদের শ্ৰদ্ধাঞ্জলী ও সংবর্ধনা অনুষ্ঠানে
Image

Rajnath Singh : গুয়াহাটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন ৭১-এর ভারত-পাক যুদ্ধে শহিদ ও আহত বীর সেনানীদের শ্ৰদ্ধাঞ্জলী ও সংবর্ধনা অনুষ্ঠানে

গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : একদিবসীয় সফরসূচি নিয়ে গুয়াহাটি এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ শনিবার দুপুরে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা সহ কয়েকজন মন্ত্রী, বিধায়ক এবং সাংসদ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রীকে।

আজ শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত-পাক যুদ্ধে নয় (৯) শহিদ এবং জীবিত বীর সেনাজওয়ানদের শ্ৰদ্ধাঞ্জলী ও সংবর্ধনা দেবেন ভারতের প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিং। রাজ্য সরকারের উদ্যোগে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰে শ্ৰদ্ধাঞ্জলী ও সংবৰ্ধনা অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, সেনাবাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকগণ।

জানা গেছে, আজকের অনুষ্ঠানে নয় শহিদের বিধবা পত্নী, জখম ছয় (৬) এবং দু-জন যুদ্ধবন্দি সৈনিক পরিবারের হাতে নগদ ৫০ লক্ষ টাকা সহ বিভিন্ন সামগ্ৰী তুলে দেওয়া হবে। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধ যুদ্ধে অংশগ্রহণকারী ৭২ জন সৈনিককে প্ৰথমবারের মতো গণ-সংবর্ধনা জানানো হবে আজকের অনুষ্ঠানে।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top